মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের চাটখিল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার সকাল ১১ টায় চাটখিল জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাকির হোসেন রায়হানের সভাপতিত্বে ও সৈয়দ আশরাফুর রহমান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এম.এ গফ্ফার কুতুরী, জেলা মৎস্যজীবী লীগ এর সভাপতি সৈয়দ মুশফিকুর রহমান, সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী তাহের ইুভু, ৬নং পাচঁগাও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, উপজেলা পৌরসভার সাবেক সভাপতি বজলুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক ইমরুল চৌধুরী রাসেল প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে সভাপত্বি করেন সৈয়দ মুশফিকুর রহমান ও সঞ্চালনা করেন সিরাজ উদ্দিন বাবুল। ত্রি-বার্ষিক সম্মেলন শেষে কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচন করা হয় জাকির হোসেন রায়হান মোল্লাকে এবং সৈয়দ আশরাফুর রহমান ফরহাদকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল ও মো: শাহ আলম, প্রচার সম্পাদক মো: ফারুক হোসেন ও মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা আক্তার নির্বাচিত হন।