নিজস্ব প্রতিনিধি :
দেশের স্বনামধন্য জীবন বীমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুইরেন্স পিএলসি এর নোয়াখালী অঞ্চলের বার্ষিক সম্মেলন ও গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা শহর মাইজদী-তে কোম্পানির নিজস্ব ভবনে এ বার্ষিক সম্মেলন ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম ইউসুফ আলী। তিনি বাংলাদেশ ইনসুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্সুইরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।
মোঃ আহসানুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির শরীয়াহ কাউন্সিলের সদস্য শাহ মিজানুর রহমান মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান শিকদার, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, আল-আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মোখলেছুর রহনান এবং প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জ্বল।
অনুষ্ঠানে নোয়াখালী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন