সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কবিরহাট উপজেলা শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন।
বৃস্পতিবার (১১ জুন) বিকেলে কবিরহাটে এই সম্মেলনের আয়োজন করা হয়।উদ্বোধনী অধিবেশন শেষে সংগঠনের আগামী দুই বছরের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে সম্মেলন ও আলোচনা সভা সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুল ইসলাম।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণের সহ- সভাপতি জনাব জনাব মিজানুল হক মামুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ উপদেষ্টা মো ইয়াছিন,তোফাজ্জল হায়দার মেসবাহ।
অনুষ্ঠানে রিক্সা, রিক্সা -ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচন হন আবু নাছির ও সাধারণ সম্পাদক মো মাসুদ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন এবং আপদকালীন সময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর ওপর জোর দেন।
"শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কবিরহাট উপজেলা শ্রমিক ইউনিয়ন সবসময় সাধারণ মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখবে।"
নতুন কমিটি গঠন ও শপথ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে উপস্থিত সকলে করতালি ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে
শ্রমিকদের কল্যাণে এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে সততার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
পরবর্তীতে এক দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।