সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাটে উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তারা কবিরহাট উপজেলা উপজেলার সাহাজিরহাট সংলগ্ন (বাতাইন্না ডোগি নামে পরিচিত)জায়গাটি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রস্তাবিত জায়গার আয়তন,ভৌগোলিক অবস্থান এবং মাঠ তৈরির উপযোগীতা যাচাই-বাছাই করেন।
তারা মাঠের উন্নয়ন কাজ দ্রুত শুরু করার বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথেও আলোচনা করেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে কবিরহাটে এই স্টেডিয়ামটি নির্মিত হবে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণ ও যুবকদের জন্য খেলাধুলার একটি আধুনিক সুযোগ সৃষ্টি হবে, যা এলাকার সুস্থ সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল, উপজেলা উপজেলা বিএনপি সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, স্থানীয় নেতৃবৃন্দ সহ,স্থানীয় জনপ্রতিনিধি,স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল জানায়, জায়গাটির চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে অতিদ্রুত স্টেডিয়ামটির নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে।
এলাকাবাসী বলেন এটি হলে এলাকায় যুবকদের খেলার প্রতি মনোযোগ হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই স্টেডিয়ামটির নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন।