উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেম এবং তার সহযোগী ইয়াসিন সেন্টুর উপর অতর্কিত সন্ত্রাসীদের গুলি করায় এবং ন্যায় সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি ও স্থানীয় সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে চৌমুহনী বাজারে বিএনপির নেতা আবুল কাশেম ও ইয়াসিন সেন্টুর উপর অতর্কিত হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চৌমুহনী প্রদান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় ব্যবসায়ীসমিতির নেতৃবৃন্দরা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তরা বলেন বিএনপির নেতা আবুল কাশেম ও তার সহযোগী ইয়াসিন সেন্টুকে গভীর রাতে দুইজন সন্ত্রাসী মোটরসাইকেল এসে অতর্কিত ভাবে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে করে ছোড়া গুলি সহযোগী সেন্টুর বুকে লাগে। বর্তমানে গুলি বৃদ্ধ সেন্টু নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা একটি প্রাইভেট হাস্পাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রশাসনের উদ্যেশ্য করে তারা বলেন, হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে ন্যায় সুষ্ঠু বিচারের দাবী করেন আসামিদের গ্রেফতার করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।