উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : ক্রীড়াঙ্গন শক্তিশালী হলে সমাজে সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার কমে যাবে। তাই যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
শুক্রবার (৭ ) বিকেলে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেজুরতলা ক্রীড়াসংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন ফয়েজ মোহাম্মদ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক এবং সঞ্চালনা করেন শরীফপুর ইউনিয়ন যুবদলের নেতা ও সমাজসেবক আব্দুল গফুর মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন সুমন, আবুল কালাম আজাদ, আবদুর রশিদ মাসুদ, চৌমুহনী পৌর তাঁতীদলের সভাপতি মোহাম্মদ হারুন, সমাজসেবক জাকের হোসেন, হাসানহাট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মইন উদ্দিন কিরণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে রাস্তারহাট একাদশ ও খানপুর একাদশ নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রাস্তারহাট একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।