সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলা ও কবিরহাট পৌরসভা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা।
২০ আগষ্ট (বৃহস্পতিবার) বিকেলে কবিরহাট সরকারি কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়ে কবিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলার আওতাধীন কবিরহাট উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার (১৭ আগস্ট ২০২৬) তারিখে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটিতে জহিরুল ইসলাম জহিরকে আহ্বায়ক, ইব্রাহিম ফরহাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জহিরুল ইসলাম হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে।
তার সাথে সাথে ঘোষিত কবিরহাট পৌরসভা ছাত্রদল আহ্ববায়ক এর নব কমিটি ঘোষণা করা হয়েছে।
নব ঘোষিত কবিরহাট পৌরসভা ছাত্রদলের কমিটিতে মোতালেব হোসেন মামুন আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তাদুল ইসলাম রাহীম এবং ইমতিয়াজ আহমেদ রিজনকে সদস্য সচিব করা হয়েছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কবিরহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক জহিরুল ইসলাম জহিরকে, সদস্য সচিব জহিরুল ইসলাম হৃদয়।
এবং কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোতালেব হোসেন মামুন, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ রিজন প্রমুখ।
এসময়ে নেতারা প্রতিটা ইউনিয়ন ও পৌরসভার ত্যাগী নেতা কর্মীদের মূল্যয়ন করবে বলে কর্মীদের আশ্বস্ত করেন।