সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কবিরহাট উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।
কবিরহাট বাজারের প্রধান প্রধান সড়কে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
পুরো বাজার প্রদক্ষিন শেষে ওয়াসিম চত্বরে এসে শেষ হয়।
বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব গোলাম হায়দার বি.এস.সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৫ আসনের এমপি ফখরুল ইসলাম।
আরো উপস্তিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল,কবিরহাট পৌর বিএনপি'র আহ্ববায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু,সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, আরাফাতের রহমান হাসান, শাহাদাত হোসেন,আহসান উল্লাহ মহন, মামুন, রাহিম সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এতে বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা ও সাংগঠনিক জোরদারের বিষয়ে বক্তব্য দেন।