মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে জুমার নামাজ আদায় করতে এসে মসজিদের গেটে হঠাৎ অসুস্থ হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডমুরুয়া ইউপির পরিকোট আল আকসা মসজিদে।
নিহত মো. আবদুল ওয়াদুদ (৬৫) ডমুরুয়া ইউনিয়নের পরিকোট হাজারী বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে খুতবা চলাকালে তিনি মসজিদে প্রবেশের সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে মসজিদের ভেতরে নেন। কিছুক্ষণ পর বাড়িতে নেওয়ার পর পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
পরিবারের দাবি, এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবারও স্ট্রোক বা হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। তার মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।