আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : জেলার প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ ও সমাধানের লক্ষ্যে প্রতি বুধবার অনলাইনে গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (বাংলাদেশ সময়, GMT+6) অনলাইন প্ল্যাটফর্ম ঝুম ও হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি তথ্য সূত্রে জানা গেছে, প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবা-সংক্রান্ত বিষয় সরাসরি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যেই এ কার্যক্রম চালু করা হয়েছে। এতে দেশে অবস্থানরত প্রবাসীদের স্বজনদের পাশাপাশি বিদেশে অবস্থানরত জেলার প্রবাসীরাও সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ বা সমস্যা তুলে ধরার সুযোগ পাবেন।
গণশুনানিতে অংশগ্রহণে আগ্রহী সেবা প্রার্থীদের নির্ধারিত ওয়েব লিংকের মাধ্যমে আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর সংশ্লিষ্ট সেবা প্রার্থীদের ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে অনলাইন গণশুনানিতে অংশগ্রহণের প্রয়োজনীয় তথ্য আইডি, পাসওয়ার্ড, লিংক অথবা হোয়াটসঅ্যাপ নম্বর জানিয়ে দেওয়া হবে।
গণশুনানিতে অংশগ্রহণে আগ্রহী সেবা প্রার্থীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া নির্ধারিত অনলাইনের (https://forms.gle/
প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সরকারি সেবা আরও সহজ ও কার্যকর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।