উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ : বেগমগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের বেগমগঞ্জ ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গোলাম ছারওয়ার হাই স্কুলের হল রুমে বেগমগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাছির উদ্দিন ইমনের সঞ্চালনায় সম্মেলনে জেলা শ্রমিক দলের সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরীর উদ্ভোধনের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ও অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. আহসান উল্লাহ, হাজী মোসলেহ উদ্দিন ইকবাল ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
সম্মেলনে ইউনিয়ন থেকে শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মহিন উদ্দিন একটি বিশাল মিছিল নিয়ে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সেলিম পাটোয়ারী, জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদের প্রবাসী সম্পাদক বোরহান উদ্দিন সহ আরো অনেকেই।
সম্মেলনে বক্তারা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।