লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (১৮সেপ্টেম্বর) বিকালে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এরআগে নেতাকর্মীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলন থেকে ৩১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে আহবায়ক কামরুল হোসেন বাবু চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম সুমন ও সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন।
নবগঠিত এ কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও থানার নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে সদর উপজেলা (পশ্চিম) শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইউছুফ আলীর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন,
দালাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী মিলন, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পশ্চিম শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন।