বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলের প্রভোস্ট ড. নাহিদ সুলতানাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালার পর ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।