বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মুট কোর্ট সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী ‘2nd NSTUMCS Intra Moot Court Competition, 2026’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ ও পর্ব শেষে ‘Team Courtroom Commander’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সদস্যরা হলেন আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মার্জিয়া রহমান, পুষ্পিতা দাস ও মো. সৈকত আলী।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো মুট কোর্টের বিভিন্ন পর্বে নিজেদের আইনি বিশ্লেষণ, যুক্তি উপস্থাপন ও উপস্থাপনা দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আইনগত গবেষণা, যুক্তি বিশ্লেষণ ও আদালতে বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।
প্রতিযোগিতার বিভিন্ন পর্ব শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের IQAC সেমিনার কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
নোবিপ্রবি মুট কোর্ট সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মুট কোর্ট চর্চা ও আইনি দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।