উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : নোয়াখালী-১ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দী আওয়ামী লীগের তিন নেতার মনোনয়নপত্র জমা দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে আওয়ামী লীগের দলীয় কোন্দল ও গ্রুপিং প্রকাশ্যে রূপ নিয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়া সময় স্বতন্ত্র প্রার্থী ৩ নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখেন বলে অভিযোগ উঠেছে।
দলীয় সূত্রে জানা যায়, নোয়াখালী- ১ (চাটখিল সোনাইমুড়ী আংশিক) আসনে দ্বাদশ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সরকারি জাহাঙ্গীর আলম, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এইচ এম ইব্রাহিম এমপিকে দেওয়া হলেও দলীয় কোন্দল ও গ্রুপিং এর ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের তিন নেতা ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ সময় সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন দুলালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন বলেন, এই আসনে আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতাকর্মীদের দলীয় কোন কোন্দলের জের ধরে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে। বাড়িতে বাড়িতে পুলিশ পাটিয়েছে।দলীয় নেতাকর্মীদের একে অপরকে দিয়ে হামলা করেছে। এ কারণে এখানে পরিবর্তন চায়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী নৌকার প্রার্থী দিয়েছেন এ আসনে। তবে তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়ে কোনো বাধা দেননি। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আগামী নির্বাচনে ভোটারগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এই আশা তিনি ব্যক্ত করেন।
চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, দলীয় লিডারের কারণে এই আসনে আওয়ামী লীগ কয়েকভাবে ভাগে বিভক্ত হয়েছিল। সাবেক এমপি এই আসনের দুইবার নির্বাচিত হয়েছেন। তিনি বিগত সময়ে ফাঁকা মাঠে গোল দিয়েছেন। এখন আর ফাঁকা মাঠে গোল দেয়া চলবে না। তিনি এই আসনে পরিবর্তন চান।
নোয়াখালী -১ আসনের এমপি এইচএম ইব্রাহিম বলেন, আমি কারো বিরুদ্ধে কোন কথা বলবো না। সবাই বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় লোক। তিনি বিগত সময়ে এই আসনের দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। সরকারি বিভিন্ন স্থাপনা রাস্তাঘাট মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে উন্নয়ন হয়েছে। তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন, নৌকার প্রতি সম্মান রেখে দলের অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে তিনি আশাবাদী। তবে নোয়াখালী ১ আসনে কোন দলীয় গ্রুপিং নেই বলেও তিিিনমিনে করেন।