মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ: সেনবাগ উপজেলার মধ্য বিজবাগে নবনির্মিত দৃষ্টিনন্দন আফজাল মোল্লা জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী ওহিদ মোল্লার সভাপতিত্বে এবং অজি উল্যাহ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাওলানা আবুল কাশেম আল বান্না। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা জাহেদুল ইসলাম ও মাওলানা জহির উদ্দিন।
এ সময় বিজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসার কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরহাট বাজারসংলগ্ন সড়কের পাশে দিঘির পাড়ে মনোরম স্থানে মসজিদটি নির্মাণ করা হয়েছে। সৌদি আরবের এক দানশীল ব্যক্তির অর্থায়ন এবং স্থানীয় কয়েকজন মোল্লা পরিবারের সদস্যের সহযোগিতায় এর নির্মাণকাজ সম্পন্ন হয়।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।