উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ছোবহানপুর বাজারের দক্ষিণ পাশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘ফুড ডায়েরী’ নামে একটি খাবারের হোটেল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন রামনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোর্শেদ আলম চৌধুরী, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহসিন উল্লাহ, বশিকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন, রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. লিয়াকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মো. রিয়াদ হোসেন, জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মো. সুমন, বাহার মুন্সি, সাবেক ইউপি সদস্য জামাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্যোক্তারা জানান, মানসম্মত ও বিশুদ্ধ খাবার পরিবেশনের পাশাপাশি স্থানীয় যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘ফুড ডায়েরী’ প্রতিষ্ঠা করা হয়েছে।