সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :: কবিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কবিরহাট সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিরহাট উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
পরবর্তীতে কবিরহাট বাজারের প্রধান সড়কে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে সামনে এসে সমাবেশে মিলিত হয়।
আয়োজিত আলোচনা সভায় যুবদল নেতৃবৃন্দ বলেন, "বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার ও সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশে শান্তি, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।
কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাছেত হিরনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো ফখরুল ইসলাম।
উদ্বোধক হিসেবে ছিলেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল।
কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।