সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :: কবিরহাট উপজেলার ঘোষবাগ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একই এলাকার আজমির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক কবিরহাট থানায় আজমির হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে মাহমুদা বলেন আজমির হোসেন ওই বিদ্যালয়ের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি মাহমুদা আক্তারের মাধ্যমে সভাপতি হওয়ার চেষ্টা করেন।
তবে আমি এ বিষয়ে অপারগতা প্রকাশ করলে আজমির হোসেন ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতে শুরু করে।
এদিকে প্রধান শিক্ষক মাহমুদা আক্তার সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থতাজনিত ছুটিতে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে না পারার এই পরিস্থিতিতেও তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের প্রচারণা তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং পেশাগত ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগী প্রধান শিক্ষক এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। একই সঙ্গে উপজেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আজমির হোসেনের মুঠোফোন যোগাযোগ করা হয়েছে উনাকে ফোনে পাওয়া যায়নি।