মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুর রহমান কোম্পানী আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা অপুও আহত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের নবীপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মাসুদুর রহমান কোম্পানী বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির সদস্য এবং রাজধন ব্রিকফিল্ডের মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নবীপুর চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদুর রহমান কোম্পানী ও তাঁর ভাতিজা অপু আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাসুদুর রহমান কোম্পানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।