স্টাফ রিপোর্টার :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছে। এখন বিএনপি সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। যারা কখনো গণতন্ত্র চায়নি, এখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী- ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শনিবার সকালে সোনাইমুড়ী উপজেলার রেলওয়ে চত্তরে সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এইসব কথা বলেন।
এইসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার, সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানী এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি রেলওয়ে চত্তর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাপ্তি হয়।