উপজেলা সংবাদদাতা, বেগমগঞ্জ :: বেগমগঞ্জে যাত্রা শুরু করেছে নতুন খাবার ও পানীয়ের প্রতিষ্ঠান ‘মনপুরা চায়ের কুড়ে ঘর’।
শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আফজাল মার্কেটের পূর্ব পাশে শওদাগর মার্কেটে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিক উল্লাহ পাটোয়ারী ও স্থানীয় ইউপি সদস্য ছালেহ আহমেদ, অত্র প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ রুবেল, মোহাম্মদ তোফায়েল আহমেদ, সাদ্দাম হোসেন, মাহবুবুর রহমান সাজু, মোহাম্মদ মামুন, মোহাম্মদ হ্রদয় ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান সময়ে স্থানীয় পর্যায়ে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এ ধরনের প্রতিষ্ঠান স্থানীয় মানুষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারে। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং ব্যবসায়িক কার্যক্রমে সততা, মানসম্মত খাবার ও গ্রাহকসেবার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
উদ্যোক্তারা জানান, মানসম্মত খাবার, সুন্দর পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। স্থানীয়দের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে চান তারা।