উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের শান্তিপাড়া যুবসমাজের উদ্যোগে দিবা-রাত্রি শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের শান্তিপাড়া সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
শান্তিপাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি হাজী জহিরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ ভূঁইয়া, যুবদল নেতা মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন জাহাঙ্গীর, আবদুর রহিম লিটনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।