উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে নূরানী শিক্ষা বিষয়ক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে কোরআনের আলো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ ডিসেম্বর সকাল ১০ টায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম, ২য় ও ৩য় শ্রেণীর হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন আব্দুল্লাহ আল নোমান। হল সুপার হিসেবে ছিলেন মাওলানা নাসির উদ্দিন। ব্যবস্থাপনা পরিচালনায় ছিলেন, মাওলানা মাহবুবুল করিম, হাফেজ মাওলানা তামজীদ হোসেন।
জানা যায় নূরানী প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রত্যেক শ্রেণীতে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার পাওয়া পাঁচজন করে মোট ১৫ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।