উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলমের নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সেনবাগ পৌরসভার অর্জুনতলায় পৌর মেয়র আবু নাছের ভিপি দুলালের বাড়ির আঙ্গিনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিছ নাহার।
সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলালের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, আওয়ামিলীগ নেতা ভিপি মমিন উল্যা মানিক,জেলা
পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু,সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলমের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী,পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী,স্থানীয় কাউন্সিলর আলমগীর হোসেন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহি উদ্দিন বাহাদুর,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আহাদ,মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস নাহার বিগত ১০ বছরে সরকার ও মোরশেদ আলমের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং পুনরায় নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন।
উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি ছিল লক্ষনীয়। এদিকে সন্ধ্যার পর পৌর শহরের বিন্নাগুনি পাটোয়ারী বাড়িতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারীর আয়োজনে ও বিপুল সংখ্যক নারীর উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।