উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ৮ নং ওয়ার্ড গনি সারেং বাড়ির পারভেজের স্ত্রী তানিয়া সুলতানা মিলি (২৪) সোমবার ২২ জানুয়ারি রাত ৩ টার সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার খবর পাওয়া গেছে!
মিলির ৩ মাস বয়সী এক ছেলে এবং ১৮ মাস বয়সী ১ ছেলে রয়েছে।
মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
পারিবারিক কলহকারণ হতে পারে এমনটা বলছেন মিলি এবং পারভেজের স্বজনরা।