উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগে উপজেলা যুবলীগের নতুন কমিটিকে গঠনতন্ত্র বিরোধী, জামায়াত বিএনপি সংশ্লিষ্টতা টেন্ডারবাজসহ নানা অনিয়মের সাথে জড়িত অভিযোগ করে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সাংবাদিক সম্মেলন করেছে আহবায়ক কমিটির সদস্য এমরান হোসেন চৌধুরী বাবু আতিকুর রহমান পলাশ, মিজানুর রহমান মিঠু, মহিন উদ্দিন, দিদারুল ইসলাম, গোলাপ ।
এসময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিঠু ও কমিটির সদস্য এমরান হোসেন চৌধুরী বাবু। তারা অভিযোগ করে বলেন, গত ৩১ জানুয়ারী জেলা যুবলীগ কতৃর্ক সেনবাগ উপজেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষনা করেন। কমিটির আহবায়ক জামায়াত বিএনপি সংশ্লিষ্টতা টেন্ডারবাজ সহ নানা অনিয়মের সাথে জড়িত। তা ছাড়া উক্ত কমিটি গঠনতন্ত্র অনুসারে গঠিত হয় নি। যার কারনে যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন চৌধুরী সহ ১৬ জন সদস্য উক্ত কমিটি প্রত্যাখ্যান ও অনাস্থা প্রদান করে আগামী ৭ দিনের মধ্যে ঘোষিত কমিটি স্থগিত করে সম্মেলনের মাধ্যেমে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার দাবি জানান। এ ছাড়া উক্ত কমিটি প্রত্যাখ্যান করে স্থগিত করতে জেলা যুবলীগ বরাবর আহবায়ক কমিটির ১৫ জন সদস্যের স্বাক্ষরিত একটি আবেদন করা হয়।