উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী: বিশ্ব ইজতেমায় যাওয়া সোনাইমুড়ীর হাজ্বী মো. ফজলুল হক নামে ৮০ বছর বয়সী এ বৃদ্ধ হা'রিয়ে গেছে। গত বুধবার দুপুরে তিনি মুসল্লীদের থেকে আলাদা হলে আর ফিরে আসেননি। বিভিন্ন ভাবে অসুস্থ্য থাকার কারণে ঠিকভাবে নিজের পরিচয় দিতে পারেন না বলে জানিয়েছে পরিবার।
ফজলুল হক জেলার সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের দেবপুর গ্রামের ইউসুফ মাস্টার বাড়ী পিতা. আবদুল জাব্বারের ছেলে।
ফজলুল হকের ছেলে সাহাব উদ্দিন বলেন, আমার বাবা গত বুধবার দুপুরে মুসল্লীদের থেকে আলাদা হলে আর ফিরে আসেননি। নানান রোগে অসুস্থ্য থাকার কারণে তিনি ঠিকভাবে নিজের পরিচয় দিতে পারেন না। কোন ব্যক্তি এ মুসল্লীকে পেয়ে থাকলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। ০১৮৮২৬৮৪০৭৩ সাহাব উদ্দিন, ছেলে। ০১৮২৬৪৯৯৪১৩ আলম মেম্বার