উপজেলা প্রতিনিধি, সদর : ইভটিজিং বন্ধে কঠোর অবস্থানে আছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সুধারাম মডেল থানাধীন বিভিন্ন স্কুলে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ইভটিজিং বন্ধে সোচ্চার হবার পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন (প্রশাসন ও অর্থ), সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনিসহ পুলিশ সদস্যগণ।