সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৫নং চিলাদি ওয়ার্ডের পাঁচতুপার কামাল বলেন, চিলাদির ব্রিজ দিয়ে যানবাহন চলাচলই ঝুঁকিপূর্ণ, সুরু ব্রিজটি নতুন করে পুণ:নির্মাণ করা একান্ত জরুরী প্রয়োজন। পশ্চিম ছাতারপাইয়া-দিঘীরপাড়া-মুন্সিপাড়া-কমিউনিটি ক্লিনিক হাসপাতাল-চিলাদি স্কুল রোড (তাজু পুকুরপাড়-হাজী.নুর মিয়া সুকানী ও মোল্লা বাড়ি সংলগ্ন) ইসমাইল বেপারী বাড়ির দরজার ব্রিজটির দুইপাশের রেলিং ভেঙে খালে পড়ে যায় ও চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন ব্রীজের দক্ষিণ পাশের রেলিং ভেঙে পড়ে আছে। পূর্বেরগুলোও ভেঙে যায় যায় অবস্থায়, যে কোনো সময় তা পড়ে যাবে। বেপারী বাড়ির দরজায় গত ৫ই র্ফেরুয়ারী ২০১৯ সালে ব্রিজ সংলগ্ন দক্ষিণ পাশে পুকুরে রাতে সড়ক দুর্ঘটনা ঘটে এবং ছোট বড় দুর্ঘটন তো আছে?। সুরু ব্রিজের কারণে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ, মাদ্রাসার ও কিন্ডার গার্টেন ছাত্র-ছাত্রী যাতায়াত করে। এবং এই রাস্তা দিয়ে চিলাদি সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিলাদি বালিকা দাখিল মাদ্রাসার, চিলাদি দাওয়াতুল কুরাআন ইসলামিয়া মাদ্রাসার, তেমুহানী আব্দুর রশিদ ভুইয়া উচ্চ বিদ্যালয়, তেমুহানী শাপলা কিন্ডার গার্টেন কেজি স্কুল, পাঁচতুফা, সোনাইমুড়ী, বসন্তপুর, বিরাহিমপুর, উত্তর মাহাতাবপুর, তেমুহানী বাজার, ছাতারপাইয়া বাজার, পশ্চিম ছাতারপাইয়া, ছাতারপাইয়া দিঘীরপাড়া, ছাতারপাইয়া বন্দর, পল্লীমঙ্গল, সেনবাগ থানা ও উপজেলা, নোয়াখালী মাইদজী কোর্ট, ইউনিয়ন অফিস, ঢাকা , চট্রগ্রাম সহ বিভিন্ন এলাকায় চলাচলই ঝুঁকিপূর্ণ।
এমন অবস্থায় সুরু ব্রীজটি রয়েছে ৪-৬ বছর ধরে। দুইটি ব্রিজ দিয়ে এখন রিকশা ও বাইসাইকেল ছাড়া অন্য যানবাহন চলাচলই ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।
বেপারী মো. গিয়াস উদ্দিন হৃদয়
ছাতারপাইয়া, সেনবাগ, নোয়াখালী।