উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ উপজেলা কাদরা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সেনবাগ পৌর এলাকা অটোরিক্সা চালকদের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দিয়েছেন সেনবাগের গণমানুষের নেতা বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী,ঢাকাস্থ পেশাজীবি পরিষদের সভাপতি, এসএ গ্রুপের কো- অর্ডিনেটর জননেতা হাসান মঞ্জুর।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতা আলমের বাড়িতে আলাউদ্দিন আলমের নেতৃত্বে ৯ইউনিয়নের ৫ শতাধিক সিএনজি শ্রমিক ও অসহায় নারী পুরুষের মাঝে ৫ শত কম্বল এবং সন্ধ্যা ৬ টায় সেনবাগ পৌর এলাকার এসএ পরিবহনের অফিসের মাঠে অটোরিকশা মালিক সমিতির সভাপতি জীবন ও সেক্রেটারি জামালের নেতৃত্বে শতাধিক অটোরিকশা চালকের মাঝে কম্বল বিতরন করলেন গণ মানুষের নেতা হাসান মঞ্জুর।
ওয়ার্ড আওয়ামিলীগ নেতা কামাল হোসেনের পরিচালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সেক্রেটারি আলাউদ্দিন আলম,মাওলানা আবদুল আজিজ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ মফিজুর রহমান, আনোয়ার হোসেন, মো. সোলাইমান, যুবদল নেতা মহিন, ছাত্রদল নেতা মামুন, জহির, সিএনজি মালিক সমিতির নেতা মোঃ সেলিম, মোঃ আজাদ, পলাশ, সাদ্দাম, অটোরিকশা শ্রমিক মালিক সমিতির সভাপতি জীবন ও সেক্রেটারি জামাল উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।