উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালী পৌরসভা কর্তৃক নির্মিক নোয়াখালী প্রেসক্লাব সম্মুখস্থ সীমানা প্রাচীর ও প্রধান ফটক শুভ উদ্বোধন উপলক্ষে, প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
নোয়াখালী প্রেসক্লাবের সভাকক্ষে ৩ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় প্রধান ফটক উদ্বোধন শেষে জেলার সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল আলম মঞ্জু।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার, সিনিয়র সহ-সভাপতি শাহ এমরান মোহাম্মদ ওসমান সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সুমন ভুমিক সহ প্রেসক্লাবের নেতাকর্মী ও সদস্য বৃন্দ।
মতবিনিময় সভার সঞ্চালনা করেন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।
মতবিনিময় সভায় প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মত মতবিনিময় করেন সাংবাদিক ও মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সাথে। এই সময় নোয়াখালী জেলার ও নোয়াখালী পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় হয় এবং বিভিন্ন রকম উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
সর্বশেষ গণমাধ্যম নেতাকর্মীদের একটি দাবি ছিলো যে, গণমাধ্যম কর্মীদের জন্য একটি করে প্লেট দিয়ে সহযোগিতা করার জন্য। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র মেয়র বলেন, গণমাধ্যম কর্মীরা যেন একটি চিঠি দেয়, তারপর ঐ চিঠি অনুযায়ী তিনি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিবেন। প্রয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের সাহেবের সহযোগিতা নিবেন।