উপজেলা প্রতিনিধি, সেনবাগ : শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে সেনবাগ থানার নবনির্মিত নতুন মসজিদের উদ্বোধন করা হয়েছে। নাজামের পর পরই লাল ফিতা কেটে মসজিদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম এমপি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তফা, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন।