উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে ট্রান্স জেন্ডারদের (হিজড়া সম্প্রদায়) নিয়ে ইফতারের আয়োজন করেছেন ৬ নং নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত।
গত শুক্রবার ২৯ মার্চ জেলা শহর মাইজদীর মেহরান ডাইন কনভেনশন হলে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সদর উপজেলার ট্রান্স জেন্ডার সদস্যদের মধ্যে ৩৫জন সদস্য উপস্থিত ছিল।
ইফতারের পূর্ব মুহূর্তে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়জিদ বিন আকন্দ। বক্তাগণ বলেন, বাংলাদেশের নাগরিক অধিকার হিসেবে একজন প্রতিবন্ধী সরকারের কাছ থেকে প্রতিবন্ধী ভাতাসহ সকল প্রকার সুযোগ পেয়ে থাকেন। কিন্তু তৃতীয় লিঙ্গের এ মানুষ গুলোতো এ দেশের নাগরিক। তাহলে তাদের প্রতি অবজ্ঞা, এতো অবহেলা কেনো? তাদের প্রতি এতো ধৃক্কার কেনো? তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সরকার নজর দিয়েছে, নানা ধরনের সুযোগ সুবিধার কর্মসূচী গ্রহণ করেছে।