প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
হাতিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল জানান ০৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তার লক্ষ্যে টহল প্রদান, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট,নৌযানে তল্লাসী এবং সন্দেহজনক যাত্রীদের ব্যাগ তল্লাশি সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রাম চলবে।
তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা