প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
বেগমগঞ্জে বিদেশ ফেরত পঙ্গু এনামের বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাঙচুর মহিলা সহ আহত-৩

সৈয়দ এনাম উদ্দিন (৪৫) ২০১৩ সালে বিদেশি গিয়ে নিজ কর্মস্থলে মারাত্মক আহত হয়, পঙ্গু হয়ে বাড়ি চলে আসে, বর্তমানে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের ভাতা প্রাপ্ত, পঙ্গু হওয়ার পর এককালীন অর্থ দিয়ে ১৩নং রসুলপুর ইউনিয়নের রফিকপুর মৌজার বি এস-৩৪২ বর্তমানে ৬৩৫৭ দাগের ২৪ শতক জমি কিনে বাড়ি করেন ২০২১ সালে।
এরপর থেকেই বিভিন্ন অজুহাতে পাশের জমির মালিক আহম্মদ উল্ল্যা (আমির) চাঁদা দাবী করে।
গত ১৭জুন ২০২২ সালে ঘর নির্মাণ কালে আমির বাধা দিয়ে ২লক্ষ টাকা চাঁদা করলে শান্তি বজায় রাখার জন্য ২০০০০ টাকা দেয় এনাম।
এর পর ও বিভিন্ন ভাবে জায়গা হুমকি দুমকি দিয়ে আসছে।
সর্বশেষ রবিবার দুপুরে এনামের বাড়ির সীমানা ওয়াল করার সময়ে আমির একদল সন্ত্রাসী নিয়ে ওয়াল ভেঙ্গে দেয়, বাড়িঘর হামলা করে, ঘরের আসবাবপত্র লুট করে। এ হামলা ভিডিও করতে গেলে এনামের স্ত্রীর হাতে রড দিয়ে বাড়ি দিলে হাত ভেঙ্গে দেয়। এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এই ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
এই ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে মুটোফোনে জানতে চাইলে তিনি এই ব্যাপারে জানেন না বলে জানিয়েছেন। তবে কেউ মামলা করতে চাইলে মামলা নিবে বলে সাংবাদিকদের জানান।
১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের আব্দুর রশিদ বলেন বিষয়টা আমার অবগত ছিল না যেহেতু এখন জানলাম আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ নোয়াখালীর কথা