নিজস্ব প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ৬৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। জেলার বিভিন্ন উপজেলার নানা স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুধারাম মডেল থানায় জিআর পরোয়ানাভুক্ত ২ জন, জিআর গ্রেপ্তারে পরোয়ানামূলে ১ জন ও নিয়মিত মামলায় ৪ জন, সেনবাগ থানায় সিআর পরোয়ানামূলে ৩ জন, সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানামূলে ১ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন, সোনাইমুড়ী থানায় রিকলমূলে ৩টি জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানাসহ ৪টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। হাতিয়া থানা নিয়মিত মামলায় ১ জন, সিআর পরোয়ানা মূলে ১ জন এবং জিআর পরোয়ানামূলে ১ জন, চাটখিল থানায় সিআর পরোয়ানামূলে ১ জন, কবিরহাট থানা রিকলমূলে জিআর ১ জনসহ মোট ৬৪ জন।
এসপি আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।