উপজেলা প্রতিনিধি, সদর : শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে নোয়াখালীতে সাধারণ ছাত্র সমাজের পদযাত্রা ও জেলা প্রশাসকে স্মারকলিপি প্রধান করা হয়।
পদযাত্রা শুরু হয় বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রীরা মানববন্ধন করে। পরে মানববন্ধন শেষে পদযাত্রা নিয়ে মাইজদী শহর প্রদক্ষিণ করে। এই সময় আন্দোলন কারিদের মিছিলের সামনে পেছনে পুলিশ নিরাপত্তা দেয়।
পদযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং কোটা সংস্কার আন্দোলন নেত্রী মুন তাহার প্রিতি (ম্যাটর্স), আবদুর রহমান রবিন (এন.জি.সি), ইব্রাহীম খলিল (ঢাকা বিশ্ববিদ্যালয়), আইয়ুব হোসেন (চৌমুহনী কলেজ) সহ বহু নেতাকর্মীর সমন্বয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে স্মারক লিপি প্রদান করা হয়।
এ
ই সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সমাদরে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে স্মারক লিপি গ্রহণ করেন এবং তিনি শিক্ষার্থীদের দাবির বিষয় জনিত স্মারক লিপি ঢাকায় পাঠাবেন বলে জানান।
পরে আন্দোলন কারি শিক্ষার্থীরা আজকের মত কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করেন এবং আজকের মত একই রকম কর্মসূচি নিয়ে আগামীকাল আবার তারা রাজপথে থাকবেন বলে নিশ্চিত করেন। ১৪ জুলাই বেলা সাড়ে ১২টায় সমাপ্ত হওয়া পদযাত্রা অংশ গ্রহণ করে, নোয়াখালী সরকার কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, চৌমুহনী কলেজ, মাইজদী পাবলিক কলেজ সহ সরকারি বেসরকারি বেশকিছু কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
তবে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে যে, যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে। না হয় রাস্তা ঘাট সব বন্ধ করে দিয়ে আন্দোলন চালিয়ে যাবে।