মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে পৃথক স্থানে অভিয়ান চালিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল (৫৪) ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন দুলাল (৪০) কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃত মোক্তার হোসেন ইকবাল সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত মকবুল আহমেদের ছেলে এবং মোয়াজ্জেম হোসেন দুলাল কাবিলপুর ইউপির ৬নং ওয়ার্ড শায়েস্তানগর গ্রামের হারিছ আহমেদের ছেলে।
শুক্রবার রাতে থানা পুলিশের একটি বিশেষ দল পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান, শনিবার দুপুুরে গ্রেফতারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।