উপজেলা প্রতিনিধি, সদর : "ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মাইজদীতে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় বক্তারা পৌর বাজারের মৎস্য ব্যবসায়ীদের অব্যবস্থাপনা নিরসনের লক্ষ্যে এবং পরিবেশ সম্মত করে গড়ে তোলার আহবান জানান।
মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বেজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা মৎস্য ভবন কার্যালয়ে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, বিটিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান কাজল সহ মৎস্য উৎপাদনকারী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে ৩০ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসুচীর মধ্যে উল্লেখ যোগ্য হল মানুষকে সচেতন করতে মাইকিং, শোভাযাত্রা, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষীদের মাঝে পুরুস্কার বিতরণ, সাফল্য প্রামাণ্য চিত্র প্রদর্শণ ও উপকরণ বিতরন করা হবে।