নোয়াখালীর কথা ডেস্ক : বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলাতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা'র উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৩১ জুলাই সকালে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৩১ জন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার, বীর মুক্তিযোদ্ধা জিএস কাশেম সহ উপকার ভোগীদের অনেকেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মেলার সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা রেঞ্জ কর্মকর্তা শেখ মোঃ কামরুজ্জামান, বেগমগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মোঃ শামসু উদ্দিনসহ জেলা ও বিভিন্ন উপজেলার কর্মকর্তা।
এর আগে বঙ্গবন্ধু চত্বর থেকে র্যালী শুরু হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা চত্ত্বরে এসে শেষ হয়। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্ভোদন করেন জেলা প্রশাসক । এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ জেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ।