উপজেলা প্রতিনিধি, চাটখিল :
বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশনায় ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন এর পক্ষ থেকে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ও ঢাকা সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল।
এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নিকট একাধিক গণহত্যার মাস্টারমাইন্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।
ব্যারিস্টার মনির হোসেন কাজল আরো বলেন, খুনি হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা, হেফাজতের গণহত্যা, বিডিআর বিদ্রোহ নামে পরিকল্পিতভাবে সেনা অফিসারদেরকে হত্যা, হত্যাকাণ্ডের মতো অনেকগুলি ফৌজদারি অপরাধ সংগঠিত করেছে। এই অপরাধী দেশ থেকে পালিয়েছেন। তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
বাংলাদেশ-ভারতের ২০১৩ সালে সম্পাদিত অপরাধী প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে। শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি । তার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়ের করা বেশির ভাগ মামলায় তাকে আসামি করা হয়েছে।
সুতরাং তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য সহিদ উল্লাহ ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইউনুস সরকার, সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, ইউসুফ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আরাফাত শান্ত।
উল্লেখ্য যে,ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে-দুর্বিপাকে চাটখিল ও সোনাইমুড়ী এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন। রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী, ঈদ, পূজা পার্বণে নগদ টাকাসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে।