প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ আগস্ট, ২০২৬

নবীনবরণে গান গাইলেন রাবি ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগীত বিভাগের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এশা।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাহিন বিশ্বাস এশা জনপ্রিয় বাংলা গান ‘তুমি যে আমার’ পরিবেশন করেন। তাঁর সংগীত পরিবেশনায় যন্ত্রসংগীতে সহযোগিতা করে সপ্তক ব্যান্ড। গানটির গীতিকার প্রণব রায়, সুরকার রবীন চট্টোপাধ্যায় এবং মূল শিল্পী কিংবদন্তি কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

১৯৫৬ সালের শিল্পী চলচ্চিত্রে ব্যবহৃত ‘তুমি যে আমার’ গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। নবীনবরণ অনুষ্ঠানে এশার পরিবেশিত গানটি পরে এশা তার ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করলে গানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এশা তাঁর নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে গান পরিবেশনা সম্পর্কে অনুরোধ করে বলেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য।

পরে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকেও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অধ্যাপক ড. মামুন আহমেদ ২০২৬ সালের মার্চে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

একই অনুষ্ঠানে সংগীত পরিবেশনা এবং ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে উপস্থিতি—দুই ভূমিকাতেই এদিন ক্যাম্পাসে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবারো আলোচনায় আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা।

সংগীতচর্চার পাশাপাশি জাহিন বিশ্বাস এশা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয়। তিনি বর্তমানে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৫ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল থেকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এশা।

সে সময় নির্বাচনের আগে দ্য ডেইলি স্টার-কে দেওয়া বক্তব্যে এশা শিক্ষার্থীদের জন্য তার ভূমিকার কথা জানান, তিনি বলেন নারীর অধিকার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সংকট, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা, ২৪ ঘণ্টার ফার্মেসি, নিরাপদ পানি ও খাবার এবং সাইবার হয়রানি মোকাবিলায় কার্যকর পদক্ষেপকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চান বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর