• ঢাকা
  • শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে দুই হোটেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে লাইসেন্স ছাড়াই হোটেল পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুটি হোটেলকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে বসুরহাট পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছিল। এ ছাড়া হোটেলটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। অভিযানে দেখা যায়, রান্নাঘরের ভেতরেই একটি উন্মুক্ত টয়লেট রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় হোটেলটির ব্যবস্থাপককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে বসুন্ধরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-কেও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানই ঘটনাস্থলে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর