• ঢাকা
  • শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ জুন, ২০২৬

বসুরহাট দারুননাজাত মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি ও দেশীয় মৌসুমি ফল উৎসব

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ​”দেশীয় ফল খাই, সুস্থ জীবন গড়ি” ও “মৌসুমি ফলের পুষ্টিগুণ জানি, স্বাস্থ্য সচেতন জাতি গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট দারুননাজাত মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি ও দেশীয় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার সকালে বসুরহাট ​হাইস্কুল গেইট সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অত্র মাদরাসার শিক্ষক আজ্জাদ হোসেনের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা গোফরান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট দারুননাজাত মাদরাসার চেয়ারম্যান খাজা গিয়াস উদ্দিন মাহমুদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সিরাজ উল্যাহ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকের হোসেন। এ সময় অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেন জনাব আবদুল ওহাব ও হাফেজ আবদুর রহমান।

অনুষ্ঠানে প্রবাস থেকে ব্যতিক্রমী এক ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের (USA) ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও মাদরাসার অন্যতম পরিচালক খাজা মোহাম্মদ কাজল। দ্বীনী শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের কল্যাণে তিনি মাদরাসার প্রত্যেক হাফেজ শিক্ষার্থীকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার সারাবছরের খরচ নিজে বহন করবেন বলে জানান। তাঁর এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকেরা।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানমনস্ক করে তোলার এক দারুণ ঝলক দেখা যায় এই উৎসবে। মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র সিয়াম অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সামনে পানি চক্রের ওপর তৈরি একটি প্রজেক্ট ‘ওয়াটার সার্কেল’ (Water Circle) প্রদর্শন করে। খুদে বিজ্ঞানীর এই উদ্ভাবনী প্রয়াস প্রধান অতিথিসহ উপস্থিত সবার নজর কাড়ে এবং প্রশংসিত হয়।

​অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরিশেষে মাদরাসা প্রাঙ্গণে ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে দেশীয় মৌসুমী ফল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর