• ঢাকা
  • শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ জুন, ২০২৬

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরজব্বর ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কলেজের অলি উদ্দিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চেনমং রাখাইন।

প্রধান অতিথির বক্তব্যে চেনমং রাখাইন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বই দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল কাদের, বিশিষ্ট শিক্ষানুরাগী সায়েদুল হক ভূঁইয়া, সমাজসেবক নিজাম উদ্দিন ফারুক, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র শীল, জামায়াতে ইসলামীর চরজুবিলী ইউনিয়নের আমির সৈয়দ আহমদ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী গিয়াস উদ্দিন এবং কলেজের সহকারী অধ্যাপক মো. বেলাল হোসাইন। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, মঙ্গল এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।

এসময় বিদায়ী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন, যা শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। পরে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ বিদায় ও দোয়া অনুষ্ঠান শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে এবং তারা আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর