• ঢাকা
  • শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ জুন, ২০২৬

আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

অভিনেত্রী জয়া আহসান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার
শুক্রবার (২৬ জুন) সামাজিক মাধ্যমে ট্রেলারটি শেয়ার করে জীবন ও সম্পর্কের জটিলতা নিয়ে একটি আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি।

পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।’ তিনি আরও বলেন, ‘এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়। এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।’

গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রের সিক্যুয়েল। এর আগে সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেছিলেন, ‘অর্ধাঙ্গিনী’ ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’তে জয়া আহসান, কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলীর পাশাপাশি অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য।

আরও পড়ুন

  • . এর আরও খবর