• ঢাকা
  • শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ জুন, ২০২৬

বেগমগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, আহত ৫: থানায় অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে পুকুর ইজারা ও জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শালিসি বৈঠকের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মিরওয়ারিশপুর ইউনিয়নের রিয়াজ উদ্দিন সর্দার বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পুকুর ইজারা ও জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২৩ জুন শালিসি বৈঠক বসা হয়। বৈঠকে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আবুল হোসেন, টিটু সুলতান, সাগর, ফিরোজ, ইমরান, সানি, নুর হোসেন কালা, ও আলিম দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে শাহ জাহান, ছেলে সাহাদাত হোসেন শাকিল, ছেলে তুহিন এবং ভাতিজা রিপন সহ অনেকেই মারাত্মক শারিরীক ভাবে আহত হন।

ভুক্তভোগী শাহ জাহানের অভিযোগ, শালিসি বৈঠকের সময় আবুল হোসেনের নেতৃত্বে তার ছেলে ও ভাতিজারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা চিকিৎসা গ্রহণ করেন।

অভিযুক্ত পরিবারের দাবি, তারা এই হামলার সাথে জড়িত নয়। যে অভিযোগ গুলো এসেছে সেগুলা সঠিক নয়।

এই ঘটনায় শাহ জাহান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

  • . এর আরও খবর