প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২৬

গান্ধীর জন্মবার্ষিকী ও অহিংস দিবস পালিত

স্টাফ রিপোর্টার : গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মি. পবনকুমার বাধে।

আলোচনা সভায় বক্তারা মহাত্মা গান্ধীর বর্ণাঢ্য জীবন, তাঁর অহিংস আন্দোলন এবং শান্তির দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমান বিশ্বে সংঘাত, সহিংসতা ও বিভেদ নিরসনে মহাত্মা গান্ধীর অহিংসা, সম্প্রীতি ও মানবকল্যাণের আদর্শ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দর্শন আজও বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে।

বক্তারা আরও বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে মহাত্মা গান্ধীর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে অতিথিরা গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা মানবকল্যাণ, সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাস্টের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মহাত্মা গান্ধীর আদর্শ ও অহিংসার দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদার করার প্রত্যয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর