
স্টাফ রিপোর্টার : মাইজদীতে দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদী।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের একটি হলরুমে এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর সভাপতি লায়ন শাহাদাত হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্লাবের পরিচালক আকবর হোসেন সোহাগ, পরিচালক হাসান, অ্যাডভোকেট ইকবাল হোসেন কাজলসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন। তারা আশা করছেন, সেলাইয়ের কাজের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর সদস্যরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :